রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারি আটক মদনে পানিতে ডুবল ৪ হাজার হেক্টর বোরো ধান, বিপাকে নয় হাজার কৃষক নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর

নেত্রকোণায় বিদ্যালয়, মাদ্রাসা, নিম্ন আয়ের উদ্যোগী নারীদের মাঝে ক্রীড়া সামগ্রী, সিলিং ফ্যান, সেলাই মেশিন ও চেক বিতরণ করেন সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৫১১ বার পড়া হয়েছে

নেত্রকোণার পূর্বধলায় স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীকের ঐচ্ছিক তহবিল থেকে বিভিন্ন বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী, মাদ্রাসায় সিলিং ফ্যান, নিম্ন আয়ের উদ্যোগী নারীদের মাঝে সেলাই মেশিন ও নিম্ন আয়ের মানুষের মাঝে অনুদানের চেক বিতরণ করেছেন।

আজ দুপুরে পূর্বধলা উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক এসব সামগ্রী ও চেক তুলে দেন।

উপজেলার ২৯ টি বিদ্যালয়ে ক্রিকেট সেট, ফুটবল ও ভলিবল সেট, ১৪ টি মাদ্রাসায় হিলিং ফ্যান, ৮৪ জন নিম্ন আয়ের উদ্যোগী নারীদের মাঝে ১টি করে সেলাই মেশিন ও ২শত ২২ জন নিম্ন আয়ের মানুষের মাঝে ৫ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার শফিকুল বারী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু সহ উপজেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin