বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোণা জেলা প্রেসক্লাবের অসুস্থ সাংবাদিককে সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী চিকিৎসা সহায়তার চেক প্রদান

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৫০১ বার পড়া হয়েছে

নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সদস্য,অসুস্থ প্রবীন সাংবাদিক মোঃ আব্দুস সালামের উন্নত চিকিৎসার জন্য সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের পক্ষ থেকে চিকিৎসা সহায়তার আর্থিক চেক প্রদান করা হয়েছে।

এ উপলক্ষ্যে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের উদ্যোগে আজ সোমবার দুপুর ১টায় প্রেসক্লাব মিলনায়তনে চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সভাপতি জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খানের সঞ্চালনায় চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে অসুস্থ প্রবীন সাংবাদিকের হাতে চিকিৎসা সহায়তার চেক তুলে দেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এডভোকেট সানাওয়ার হোসেন ভূঁইয়া, বিশেষ অতিথি জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাবেক প্রেসক্লাব সভাপতি এডভোকেট আব্দুল হান্নান রন্জন, যুগ্ম সম্পাদক এ কে এম আব্দুল্লাহ্, দপ্তর ও লাইব্রেরী সম্পাদক দিলওয়ার খান প্রমুখ।

এ সময় চেক প্রদান অনুষ্ঠানে নেত্রকোণা জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin