শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

নেত্রকোণা-৪ আসনে উপ-নির্বাচনে একমাত্র আ. লীগ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সিনিয়র রিপোর্টার এ.কে.এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৫৫৫ বার পড়া হয়েছে

নেত্রকোণা-৪  (মদন -মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সোমবার দুপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান মনোনয়নপত্র দাখিল করেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, উৎসবমুখর পরিবেশে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান মনোনয়ন পত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলের পর প্রার্থী সাজ্জাদুল হাসান বলেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত করবো।এলাকায় যে উন্নয়ন কাজ চলছে তা এগিয়ে নিতে আমি প্রতিশ্রুতবদ্ধ।

উল্লেখ্য, গত ১১ জুলাই এই আসনের সংসদ সদস্য রেবেকা মমিন মারা যাওয়ায় ১৫ জুলাই নির্বাচন কমিশন আসনটি শূণ্য ঘোষণা করে নির্বাচনের তফসিল  দেয়।

রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন বলেন, তফসিল অনুযায়ী ২৪ জুলাই মনোনয়নপত্র দাখিল, ২৫ জুলাই বাছাই,  ৩১ জুলাই প্রত্যাহার, ২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যলট পেপারে ভোট গ্রহণ।

আসনটিতে মোট ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৯৯ জন পুরুষ আর ১ লাখ ৭২ হাজার ৩৫৬ জন নারী। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১২ জন।

তিনি আরো জানান, একমাত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়া আর কোন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে নি। সেই হিসাবে নির্ধারিত সময়ের পর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসানকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin