বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনায় ইমাম খতিব এবং উলামা মশায়েখগনের সাথে বিএনপি প্রার্থী ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা 

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৬ বার পড়া হয়েছে
এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনাঃ
নেত্রকোনা সদর উপজেলা ও পৌরসভার ইমাম, খতিব এবং উলামা মশায়েখ গনের সাথে মতবিনিময় সভা করেছেন নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর-বারহাট্টা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
আজ সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় স্থানীয় পাবলিক হলে নেত্রকোনা সদর ও পৌরসভার ইমাম, উলামা মশায়েখগন এই মতবিনিময় সভার আয়োজন করে।
নোয়াবন্ধ আলিম মাদরাসার আরবী বিভাগের প্রভাষক মাওলানা সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম ও হাফেজ মাওলানা হাবিবুর রহমান এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি, নেত্রকোনা -২ আসনের মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আব্দুল মতিন, মুফতি আব্দুল বারী, মাওলানা আবু সায়েম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কী, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা তাসনীম আলম,
মুফতি ইলিয়াস, মুফতি হারুন অর রশিদ, হাফেজ মামুনুল হক, মাওলানা আবুল ফাত্তাহ মোহাম্মদ মহিউদ্দিন, মুফতি আব্দুস সাত্তার,  হাফেজ মাওলানা মোস্তফা কামাল, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা আব্দুল ওয়াহাব ও মুফতি আবু হানিফ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোঃ আনোয়ারুল হক বলেন, জনগণের রায়ে বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসতে পারে তাহলে ওলামা মশায়েখদের যথাযথ মর্যাদা ও ইমাম মোয়াজ্জিনদের ভাতা বৃদ্ধি করা হবে।
সভা শেষে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আশু রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin