বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনায় উপজেলা/ থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৩য় ধাপ) এর উদ্বোধন 

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৪৩৩ বার পড়া হয়েছে
(এ কে এম আব্দুল্লাহ নেত্রকোনাঃ)
নেত্রকোনায় উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৩য় ধাপ)-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নেত্রকোনা এই মৌলিক প্রশিক্ষণের আয়োজন করে।
জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আবু সাঈদ, খালিয়াজুরী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং ট্রেনিং এ্যাডজুট্যান্ট অজিত কুমার ঘোষ প্রমূখ।
প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী হচ্ছে দেশের সর্ববৃহৎ সুশৃঙ্খল বাহিনী। এই বাহিনীর সদস্যরা শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তাসহ দেশের প্রয়োজনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। আনসার ও ভিডিপির সদস্যরা অতন্দ্র প্রহরীর মতো
দায়িত্বশীল ভূমিকা পালন করায় সর্বশেষ হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উৎসব মূখর ও আনন্দঘন পরিবেশে পালন করতে পেরেছে। আমি আশা করি, আনসার ও ভিডিপির সদস্যরা মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বলেন, আনসার ও ভিডিপির এই মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে সদস্যরা স্বল্প মেয়াদী মোতায়েন হয়ে সরকার প্রদত্ত গুরুত্বপূর্ণ  দায়িত্ব পালনে ভূমিকা রাখবে। এই প্রশিক্ষণ  ১৮ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin