বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ) নেত্রকোনা জেলা শাখার নেতৃবৃন্দ। বৈষম্য নিরসন করে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বুধবার সকাল ৮টা বেলা ১২টা পর্যন্ত সকল স্বাস্থ্য বিভাগীয় পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি পালন করেছেন তারা।

কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ) নেত্রকোনা জেলা শাখার সভাপতি মোঃ জহিরুল ইসলাম তালুকদার, সম্পাদক সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) আসাদুজ্জামান, প্যাথলজিস্ট সুমন ঘোষসহ অন্যরা।

তারা বলেন, জেলায় সরকারি মেডিকেল টেকনোলজিস্ট ৪৫ থেকে ৫০ জনের মতো এবং বেসরকারি বিভিন্ন প্যাথলজির দুই শতাধিক ল্যাব টেকনিশিয়ান সবাই এই একই দাবিতে একাত্ম হয়েছেন।

 

জেলা সদর হাসপাতালসহ সরকারি এক্সরে, আল্ট্রা প্যাথলজিক্যাল ১৫ থেকে ২০ জন যারা তারাও এই আন্দোলনের সঙ্গে থাকায় সব ধরনের পরীক্ষা বন্ধ রেখে এই কর্মসূচি পালন করছেন। এতে করে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকে ব্লাডব্যাংকে রাখা ব্লাড রোগীর জন্য ময়মনসিংহে নিয়ে যেতে পারছেন না। ঘুরে যাচ্ছেন সেবা না পেয়ে।

এ সকল বিষয় স্বীকার করে অপারগতার কথা জানিয়ে আন্দোলনকারীরাও বলছেন, দীর্ঘ ৩১ বছরের এই দাবি তাদের। তারা গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছেন কিন্তু কোনো সরকারই তাদের দাবির বিষয়ে আশ্বাস ছাড়া বাস্তবায়নের দিকে যাচ্ছে না। এবার তাদের দাবি আদায় না হলে তারা কমপ্লিট শাটডাউনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin