শনিবার, ০২ মে ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন

নেত্রকোনার কেন্দুয়ায় ৯ বছর বয়সের শিশুকে ধর্ষনকারী এখনো আটক হয়নি

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৬২৯ বার পড়া হয়েছে
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বহুলী গ্রামের গত ১১-০৫-২০২১ ইং রোজ মঙ্গলবার ইতি (৯) নামের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত নেত্রকোনায় ১৩-০৫-২০২১ ইং তারিখে যার মুকাদ্দামা নং ৩৫৮/২০২১ ইতি আক্তার এর মা ঝর্ণা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা হওয়ার পরেও এখন পর্যন্ত আসামি গ্রেপ্তার হয়নি। মামলার আসামি শওকত মিয়া অবাধে ঘোরাফেরা করছে এবং ঝর্ণা আক্তার ও তার পরিবারের মেরে ফেলার হুমকি দিয়ে থাকে।
এ ব্যাপারে মামলার বাদী ঝর্ণা আক্তার বলেন, আমি মামলা করার পর থেকে আমি আমার বাড়িতে থাকতে পারিনা আমাকে অত্যাচার-নির্যাতন করে । আমি একজন অসহায় এবং বিধবা মহিলা। আমার স্বামী বিগত ২ বছর পূর্বে ৪ সন্তান রেখে মৃত্যুবরণ করেন। আমার স্বামী মারা যাওয়ার পর থেকেই আমার ওপর অত্যাচার-নির্যাতন করে। আমি স্থানীয় প্রশাসনের কাছে আমার ৯ বছরের মেয়েকে ধর্ষণের প্রতিবাদে সুষ্ঠু বিচার দাবি করছি এবং আমি যেন আমার বাড়ি ঘরে থাকতে পারি সেব্যাপারে স্থানীয় প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা করছি।আমার মেয়ে ইতি আক্তার বহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল।
এ ব্যাপারে কেন্দ্র থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মামলা হয়েছে, মেডিকেলও হয়েছে তদন্তের কাজ প্রক্রিয়াধিন আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin