মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত নেত্রকোনার দূর্গাপুরে মাদক সেবনে বাঁধা দেয়ায় মাদকাসক্তের ছুরিকাঘাতে একজন নিহতঃ তিন জন আটক নেত্রকোনার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারি আটক মদনে পানিতে ডুবল ৪ হাজার হেক্টর বোরো ধান, বিপাকে নয় হাজার কৃষক

নেত্রকোনার পূর্বধলা কলেজের ল্যাব থেকে কম্পিউটার চুরি ৫ মাসেও থানায় জিডি না করায় জনমনে নানা প্রশ্ন

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৪৩৭ বার পড়া হয়েছে

পূর্বধলা সরকারী কলেজের কম্পিউটার ল্যাবরেটরী থেকে ৬টি কম্পিউটার ও যন্ত্রাংশ চুরি হওয়ার ৫ মাস অতিবাহিত হলেও থানায় কোন জিডি বা মামলা না হওয়ায় তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

কলেজ সূত্রে জানা যায়, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, কলেজের শিক্ষার্থীদেরকে আধুনিক তথ্য প্রযুক্তি বিষয়ে সম্মক জ্ঞান লাভ ও দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার ২০১২ সালে পূর্বধলা কলেজে ৮টি কম্পিউটার নিয়ে কম্পিউটার ল্যাবরেটরী চালু করেন। বিগত ২০২২ সালের ২০ অক্টোবর সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান কম্পিউটার ল্যাবরেটরী থেকে ৬টি কম্পিউটার ও যন্ত্রাংশ চুরি যাওয়ার বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক মোবাইল ফোনে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অবহিত করেন। কম্পিউটার চুরির ৫ মাস অতিবাহিত হলেও কলেজের পক্ষ থেকে থানায় কোন জিডি বা মামলা না করায় তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ছাত্র শিক্ষক অভিভাবকদের মধ্যে কেউ কেউ বলছেন, চুরির ঘটনাটি রহস্য জনক, আবার কেউ কেউ বলছেন, কলেজের পক্ষ থেকে ঘটনাটি ধামাচাঁপা দেয়ার চেষ্টা চলছে।

এ ব্যাপারে কলেজের কারিগরি শাখার সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমানের সাথে কথা বললে, তিনি জানান, কম্পিউটার ল্যাব থেকে কম্পিউটার ও যন্ত্রাংশ চুরি হয়েছে। থানায় জিডি বা মামলা হয়েছে কি না, আমি বলতে পারব না।

কলেজের স্টাফ কাউন্সিলের সেক্রেটারী এমদাদুল হক বাবুলের সাথে কথা বললে, তিনি জানান, কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ স্যারকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ ও থানায় জিডি করার জন্য অনুরোধ জানিয়েছি। থানায় জিডি বা মামলা করা হয়েছে কি না তা আমার জানা নেই।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনোয়ারুল হক (রতন)-এর সাথে কথা বললে তিনি সাংবাদিকদের একটি কম্পিউটারে টাইপ করা কাগজ ধরিয়ে দিয়ে বলেন, থানায় জিডি করা হয়েছে। উক্ত কাগজে থানার সিল, ওসির স্বাক্ষর ও জিডি নাম্বার না থাকার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ওসির কাছে গেলেই সব বুঝিয়ে দিবে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, কলেজে কম্পিউটার চুরির বিষয়ে থানায় কোন জিডি হয় নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স-এর সাথে কথা বললে তিনি জানান, কলেজের অধ্যক্ষ এখন পর্যন্ত আমাকে কিছুই জানান নি। এ ব্যাপারে আমি খোঁজ খবর নিচ্ছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin