রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারি আটক মদনে পানিতে ডুবল ৪ হাজার হেক্টর বোরো ধান, বিপাকে নয় হাজার কৃষক নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর

নেত্রকোনার বারহাট্টায় পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

সিনিয়র রিপোর্টার এ.কে.এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৩৬৯ বার পড়া হয়েছে

নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার ডেমুরা গ্রামে সোমবার সন্ধ্যার দিকে পুকুরের পানিতে ডুবে সুরাইয়া আক্তার নামক ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সুরাইয়া পূর্বধলা উপজেলার চর বৌলী গ্রামের লাখ মিয়ার কন্যা।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ডেমুরা গ্রামের নুরুল ইসলাম ও হুসনে আরা সুইটী’র সংসারে ৫টি পুত্র সন্তান হলেও কোন কন্যা সন্তান না থাকায় ৮/৯ মাস পূর্বে সুইটী তার বোনের সন্তান সুরাইয়াকে তার কাছে নিয়ে এসে লালন পালন করে আসছিল। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে পরিবারের লোকজন সুরাইয়াকে ঘরে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুজি শুরু করে। সন্ধ্যা সোয়া ৬টার দিকে সুরাইয়ার লাশ পানিতে ভেসে উঠলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বারহাট্টা উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুরাইয়াকে মৃত ঘোষনা করে।

এ ব্যাপারে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ খোকন কুমার সাহা’র সাথে যোগাযোগ করলে তিনি পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin