বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনায় কেন্দুয়ায় ‘স্মরণে মননে হেলাল হাফিজ’ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

(নেত্রকোনা প্রতিনিধিঃসোহেল মিয়া)

সদ্য একুশে পদকে ভূষিত প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ স্মরণে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ‘স্মরণে মননে হেলাল হাফিজ’ শিরোনামে এক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে নান্দনিক এ সাহিত্য আড্ডার আয়োজন করে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব।

অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক মো. লুৎফর রহমান ভূঞার সভাপতিত্বে ও সদস্য সচিব কবি ভূঁইয়া বুলবুলের সঞ্চালনায় আড্ডার শুরুতেই কবি হেলাল হাফিজের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় স্বাগত বক্তব্য দেন কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. লাইমুন হোসেন ভূঁইয়া।
পরে কবি হেলাল হাফিজের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার, কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোস্তফা, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, কবি হেলাল হাফিজের অনুজ কবি নেহাল হাফিজ, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী, কবি ও অনুবাদক এনামূল হক পলাশ, দৈনিক প্রথম আলোর নেত্রকোনা প্রতিনিধি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পল্লব চক্রবর্তী, কবি ও সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমুখ।

আড্ডায় স্মৃতিচারণের ফাঁকে ফাঁকে হেলাল হাফিজের কবিতা পাঠ করেন কবি মাহবুবা খান দীপান্বিতা ও কবি শাহাবুল কাদির ভূইয়া।
দুই ঘণ্টারও বেশি সময় চলা এ আড্ডায় কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন স্তরের সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin