বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনায় জমির ফসল কাটাকে কেন্দ্র করে সংঘাত, থানায় মামলা

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

 

(হৃদয় রায় সজীব)

 

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পৈতৃক জমির ফসল অবৈধভাবে কর্তনের অভিযোগ উঠেছে। মৃত আবুল হোসেনের দুই ছেলে, সাইফুল ইসলাম (৪৫) ও হাবিবুর রহমান (৫০), এবং অজ্ঞাত আরও তিনজনের বিরুদ্ধে ফারজানা আক্তার জহুরা (২৯) কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

ঘটনাটি ঘটেছে ১৪ই এপ্রিল সোমবার দুপুরে, আশুজিয়া ইউনিয়নের ধনিয়াচাপুর বিল এলাকায়। অভিযোগে জানা যায়, ফারজানা আক্তার জহুরা বিয়ের পর থেকে জেলা শহরে বসবাস করলেও পৈতৃকসূত্রে প্রাপ্ত জমি দীর্ঘদিন ধরে আধা ফসলি ভিত্তিতে চাষ করে আসছিলেন অভিযুক্তরা। চাষাবাদের খরচ বহন করেন ফারজানা নিজেই।

 

অভিযোগে বলা হয়, চলতি বছরেও পূর্বের নিয়ম অনুযায়ী তারা জমি চাষ করলেও ফসল পাকার পর মালিককে না জানিয়ে গোপনে কেটে নিয়ে যান বাড়িতে। এ বিষয়ে জানতে চাইলে ফারজানাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়।

 

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে ফারজানা আক্তার থানায় লিখিত অভিযোগ করেন। অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক এবং তাদের মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

 

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin