বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনায় নিখোঁজ স্বামীকে ফিরে পেতে অসহায় স্ত্রীর সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৩৪৬ বার পড়া হয়েছে

 

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের আমতলা গ্রামের বাসিন্দা নুরুল আমীন ওরফে নুরু প্রায় এক মাস ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি ও মামলা করার পরও পুলিশ তদন্তে গড়িমসি করছে এবং আসামিদের গ্রেপ্তারে কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে কেন্দুয়ায় এক সংবাদ সম্মেলনে নিখোঁজ ব্যক্তির স্ত্রী ডেইজি আক্তার এসব অভিযোগ তুলে ধরেন। তিনি জানান, গত ১৭ মার্চ রাত আনুমানিক ১১টার দিকে সেচ কাজ শেষে বাড়ি ফেরেন তার স্বামী নুরুল আমীন। পরে রাত ১১টা ৫৫ মিনিটে একই গ্রামের রফিকুল ইসলাম তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। অভিযোগে বলা হয়, রফিকুলের বাড়িতে আগে থেকেই উপস্থিত ছিলেন তার সহযোগী নিলু, ইদ্রিছ, আব্দুল জব্বার বাচ্চু, হাফিজুর রহমান ও আইনউদ্দিন এবং সাইদুল ইসলাম। এরপর থেকেই নিখোঁজ নুরুল আমীনের কোনো সন্ধান মেলেনি।
পরিবার জানায়, পূর্বের পারিবারিক বিরোধ থেকেই এই ঘটনা ঘটেছে বলে তাদের সন্দেহ। পরদিন থানায় সাধারণ ডায়েরি করলেও অভিযোগের প্রকৃত বিবরণ এড়িয়ে যাওয়া হয়। পরবর্তীতে মামলা রেকর্ড হলেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন নামীয় আট (৮) আসামি।
পুলিশের গাফিলতির কারণেই আসামিরা জামিনে মুক্তি পাচ্ছেন বলে দাবি করে ডেইজি আক্তার বলেন, “আমার স্বামী বেঁচে আছেন কি না জানি না। সন্তানদের নিয়ে আতঙ্কে আছি। পুলিশের দায়িত্বহীনতার বিচার চাই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin