রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারি আটক মদনে পানিতে ডুবল ৪ হাজার হেক্টর বোরো ধান, বিপাকে নয় হাজার কৃষক নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর

নেত্রকোনায় বরেণ্য কবি নির্মলেন্দু গুণের ৭৭তম জন্মদিন পালিত

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৮৮৪ বার পড়া হয়েছে

ভক্তদের ভালোবাসা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে নেত্রকোনায় দেশবরেণ্য দ্রোহ ও প্রেমের কবি নির্মলেন্দু গুণের ৭৭তম জন্মদিন পালিত হয়েছে।

নেত্রকোনার জনপ্রিয় অনলাইন পোর্টাল “খবর নেত্রকোনা”র উদ্যোগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অফিস কক্ষে কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‍‍“খবর নেত্রকোনা”র সম্পাদক মোঃ রেজাউল হাসান সুমনের সভাপতিত্বে নির্বাহী সম্পাদক ইকবাল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা প্রেসক্লাবের সহ-সভাপতি, লেখক ও মুক্তিযুদ্ধের গবেষক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংগঠক এ কে এম আব্দুল্লাহ্, সময়ের জনপ্রিয় ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী, নেত্রকোনা সরকারী মহিলা কলেজের প্রভাষক কবি খন্দকার ওলিউল্লাহ্, কবি আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিএনএন বাংলা টিভির সাংবাদিক গোলাম কিবরিয়া সোহেল, দৈনিক তৃতীয় মাত্রা’র সাংবাদিক রাকিবুল ইসলাম লিমন, সারোয়ার আলম এলিন, পথ শিশু সেবা ফাউন্ডেশনের সভাপতি খায়রুল ইসলাম, সারোয়ার জাহান, পল্লব বিশ্বাস, আইরিন আরিফ, সাইদুর ইসলাম, মোঃ বায়েজিদ তালুকদার, মোঃ ইছাক মিয়া, মোঃ শাহিনুর আলম ও সমর ঘোষ প্রমুখ।

পরে জন্মদিনের কেক কাটা এবং কবি ভক্তদের মিষ্টি মূখ করানো হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin