বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল 

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৩ বার পড়া হয়েছে
নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক  অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক এর মমতাময়ী মা নূরজাহান বেগম (৮৫) আজ শনিবার (২৭ ডিসেম্বর) ভোর ৫ ঘটিকায় ময়মনসিংহের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যু কালে তিনি ৪ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে আত্মীয় স্বজন ও বিএনপির অসংখ্য নেতাকর্মী জেলা শহরের নতুন হাসপাতাল রোডস্থ বাসভবনে ভীড় জমায়। মরহুমার ১ম জানাজার নামাজ আজ শনিবার বেলা ২টা ৩০ মিনিটে সদর উপজেলা জামে মসজিদ প্রাঙ্গণে  অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ গ্রামের বাড়ি সদর উপজেলার আমতলা ইউনিয়নের আতকাপাড়ায় নিয়ে যাওয়া হয়। মরহুমার ২য় জানাজার নামাজ বাদ আসর এম এ হামিদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরে তার প্রয়াত স্বামী এম এ হামিদ এর কবরের পাশে দাফন করা হয়।
উনার মৃত্যুতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,  বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নূরু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুল হকসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin