বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

নেত্রকোনা টাওয়ারে উঠে আটকে যাওয়া শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৪২৫ বার পড়া হয়েছে

নেত্রকোনায় বড় স্টেশন এলাকায় গ্রামীণ ফোনের টাওয়ারে উঠে আটকে থাকার ৪ ঘণ্টা পর ১৪ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেছে। এ ঘটনায় জেলা শহরের বড়স্টেশন এলাকায় উৎসুক জনতার ভীড় জমার পাশাপাশি জনমনে আতংক দেখা দেয়।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার সকালে মোহাম্মদ নামক একজন মাদ্রাসার ছাত্র বড় স্টেশন সংলগ্ন গ্রামীণ ফোন টাওয়ারের চূড়ায় উঠে বসে থাকে। এমন খবর জেলা শহরের চারদিকে ছড়িয়ে পড়লে স্টেশন এলাকায় অসংখ্য উৎসুক জনতা ভীড় জমায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফায়ার সার্ভিস উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দীর্ঘ সময় মাইকিংয়ের মাধ্যমে বুঝিয়ে শুনিয়ে তাকে নিচে নামানোর চেষ্টা করে। তারপরও সে নিচে নেমে না আসায় শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা উপরে উঠে রশি দিয়ে শিশুটিকে বেঁধে নিরাপদে নিচে নামিয়ে আনে। উদ্ধার হওয়া মোহাম্মদ কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের মনতলা গ্রামের বাবুল বিশ্বের ছেলে। সে মাদ্রাসাতুল আরকাম নামে একটি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin