বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সীরাতুন্নবী(স.) মাহফিল অনুষ্ঠিত 

সিনিয়র রিপোর্টার, এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে
নেত্রকোনা জেলার সবচেয়ে প্রাচীন
ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সীরাতুন্নবী (স.) মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারী) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় কর্তৃপক্ষ এই বার্ষিক সীরাতুন্নবী(স.) মাহফিলের আয়োজন করে।
দত্ত উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর কবীর আহম্মেদ, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মতিন।
অনুষ্ঠানে হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরিশেষে শিক্ষার্থীদের উত্তর উত্তর সাফল্য,  ছাত্র শিক্ষক অভিভাবকদের সর্বাঙ্গীণ মঙ্গল এবং বিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin