বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

পরিচ্ছন্ন ইমেজের প্রার্থীরাই দায়িত্বে আসবে: সোবায়েল

অভিজিৎ শান্ত, নেত্রকোণা।
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৮৯৪ বার পড়া হয়েছে

মেয়াদোত্তীর্ণ কমিটি গুলো করা হয়েছে বিলুপ্ত এবং চলমান রয়েছে নতুন নেতৃত্ব যাছাই বাছাইয়ের কর্মযজ্ঞ। সারা জেলায় ছাত্রলীগকে গতিশীল করার যে দায়িত্ব নিয়েছেন সেটা প্রতিফলনে দুই নেতৃত্বদ্বয়ের ব্যস্ততা এখন অনেকটাই দৃশ্যমান।

 

ছাত্রলীগের নেতৃত্ব পাওয়ার প্রতিযোগিতা সবসময়ই আলোচনার শীর্ষে থাকে। এ নিয়ে বেশ সরব অবস্থানে আছে নেত্রকোণা ছাত্রলীগ। কলেজ ও উপজেলাগুলোতে কেমন লিডারশীপ আসবে তা নিয়েও বিস্তীর্ণ আলোচনা চলছে সর্ব মহলে।

 

গত ১৩ জুলাই নেত্রকোণা ছাত্রলীগের সভাপতি- সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির পর থেকেই জোড়ালো হয়েছে সেই আলোচনা। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে জেলার আওতাধীন ১৪ টি ইউনিটের প্রার্থীদের সিভি গ্রহণ।

 

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খানের স্পষ্ট বক্তব্য, স্বচ্ছ ও ক্লীন ইমেজের ছাত্ররাই নেতৃত্বে আসবে। আমরা যাছাই বাছাই শুরু করে দিয়েছি। প্রার্থী বাছাইয়ে কোনো লিংক-তদবির চলবে না। যোগ্যতা অনুযায়ী আমরা দায়িত্ব তুলে দিবো।

 

তিনি আরও বলেন, কমিটির কাজ শুরু করাতে কর্মীদের মুখে হাসি ফুটছে, আমি সুখ পাচ্ছি। শেষ পর্যন্ত এই হাসি ধরে রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ। বিএনপি পরিবারের কেউ কমিটিতে স্থান পাবে না এটা নিশ্চিত।

 

বিশেষত করোনা দুর্যোগকাল থেকে শুরু করে বন্যা পরিস্থিতি পর্যন্ত যারা সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে তাদের প্রতিও আমরা বিশেষ নজর রাখবো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin