বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

বঙ্গবন্ধুর সহচর এডভোকেট এম জুবেদ আলী আর নেই

মাঈন উদ্দিন সরকার রয়েল
  • আপডেটের সময় : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৫২২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহচর, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, ময়মনসিংহ বার কাউন্সিলের সাবেক সভাপতি, কেন্দুয়া আটপাড়ার সাবেক চার বারের সংসদ সদস্য অ্যাডভোকেট এম জুবেদ আলী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

তার মৃত্যুতে কেন্দুয়া আটপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। প্রবীন আওয়ামী লীগ নেতার মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ সাংস্কৃতিক সম্পাদক নেত্রকোনা ৩ আসন (কেন্দুয়া আটপাড়া) সংসদ সদস্য অসীম কুমার উকিল, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল, কেন্দুয়া আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির ভুইয়া, পৌর মেয়র আসাদুল হক ভুইয়াসহ বিভিন্ন সহযোগী সংগঠনে নেতারা।কেন্দুয়া-আটপাড়ার সাবেক চার বারের সংসদ সদস্য এম জুবেদ আলী আর নেই।

বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম জুবেদ আলী সাহেবের প্রথম নামাজে জানাজা সন্ধা ৭-৩০ ঘটিকায় কাউরাট দাখিল মাদ্রাসার মাঠে।
দ্বিতীয় জানাজা ৯-৩০ ঘটিকায় কেন্দুয়া জয়হরি স্পাই উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে। তৃতীয় জানাজা রাত ১১ টায় আটপাড়া উপজেলায় অনুষ্ঠিত হবে।

অতপর রবিবার দিন সকাল ১০ টায় বার কাউন্সিল ময়মনসিংহ ১১ টায় ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে গোলকিবাড়িতে কবরস্থ করা হবে বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin