মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত নেত্রকোনার দূর্গাপুরে মাদক সেবনে বাঁধা দেয়ায় মাদকাসক্তের ছুরিকাঘাতে একজন নিহতঃ তিন জন আটক নেত্রকোনার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারি আটক মদনে পানিতে ডুবল ৪ হাজার হেক্টর বোরো ধান, বিপাকে নয় হাজার কৃষক

বছরের প্রথম দিনেই নেত্রকোনার পূর্বধলায় নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের আনন্দ উচ্ছাস

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
  • ৩৫৮ বার পড়া হয়েছে

বছরের প্রথম দিনেই নেত্রকোনার কোমলমতি শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে বাধঁ ভাঙ্গা আনন্দ উচ্ছ¡াসে মেতেছে।

করোনা ভাইরাসের কারণে গত দুই বছর সারা দেশে বই উৎসব তেমন ভাবে পালিত না হলেও করোনা নিয়ন্ত্রণে আসায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) আজ রবিবার নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে পাঠ্যবই তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে। প্রথম দিনেই সারা দেশে সব মিলিয়ে প্রায় চার কোটি শিক্ষার্থীকে নতুন বই দেওয়া হয়েছে।

বছরের প্রথম দিনেই নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জগৎমনি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়। নতুন বই পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা মলাট উলট পালট করে নতুন বইয়ের ঘ্রাণ প্রাণ ভরে উপভোগ করেন।

পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বই উৎসব উদ্বোধন করেন পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম সুজন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সুমী আকন্দ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোখলেছুর রহমান খান ভাসানী ও ময়মনসিংহ সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান আকন্দ প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin