রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারি আটক মদনে পানিতে ডুবল ৪ হাজার হেক্টর বোরো ধান, বিপাকে নয় হাজার কৃষক নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত – আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৫৭ বার পড়া হয়েছে
নেত্রকোণা – ৫ (পূর্বধলা) আসেনর সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এদেশে যুগ যুগ ধরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃস্টান শান্তিপুর্ণভাবে বসবাস করার পাশাপাশি উৎসব মুখর পরিবেশে স্ব স্ব ধর্ম পালন করে আসছে। সমনেই শারদীয় দূর্গাপুজা, তারা যেন নির্বিঘ্নে পালন করতে পারে, তার জন্য সকল সম্প্রদায়ের লোকজনের মাঝে সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহ্বান জানান।
তিনি আজ শনিবার সকাল ১১টায় পূর্বধলা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে প্রতিহত করার লক্ষে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান প্রিন্স এর সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক  নিরাঞ্জন কুমার ভাদুড়ি, মনেস নকরেকসহ অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দ।
পরে, প্রধান অতিথি দুঃস্থ অসহায় ও দরিদ্র ৬টি পরিবারের মাঝে প্রত্যেককে ১বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক প্রদান, উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে কৃষি কর্মকর্তা, বিসিআইসি, বিএডিসি ও খুচরা বিক্রেতাদের নিয়ে মতবিনিময় সভা, উপজেলা মৎস অফিসের উদ্যোগে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin