শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

মদনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নূর মোহাম্মদ জরিপ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

নেত্রকোনার মদনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ফায়ার সার্ভিসের সদস্য, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী -এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, কাইটাল ইউপি চেয়ারম্যান আর তাহের আজাদ, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মাস্টার, ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি, সমাজসেবা কর্মকর্তা ইমরান হাবিব, সমবায় কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, সাংবাদিক মোশারফ হোসেন বাবুল প্রমুখ।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি ও পূর্বপ্রস্তুতি অত্যন্ত জরুরি। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগের ক্ষতি কমিয়ে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

প্রতিপাদ্যের আলোকে বক্তারা তরুণ সমাজকে দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবী কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin