শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

মদনে প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষককে কারণ দর্শানো নোটিশ

বিশেষ প্রতিনিধি নেত্রকোনা মোঃ আংগুর রহমান ভূঁইয়া
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৪৯৪ বার পড়া হয়েছে

একই শ্রেণি কক্ষে ৬ ক্লাস একত্রে নেয়ায়   মদন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের তিন সহকারী শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা। বৃহস্পতিবার কারণ দর্শানো নোটিশের বিষয়টি নিশ্চত করেন। উপজেলার মাঘান ইউনিয়নের এ ইউ খন্দকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনা ঘটে। তিন শিক্ষক হলেন, সহকারি শিক্ষক খন্দকার ওলীউর রহমান, কামরুল ইসলাম ও মরিয়ম আক্তার।

জানা যায়, ১৪ জানুয়ারী বুধবার  সকাল সাড়ে ১২ টায়

১২ টার দিকে বিদ্যালয়ে তিনজন শিক্ষক উপস্থিত দেখা যায়। এর মধ্যে খন্দকার ওলীউর রহমান প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ছয়টি ক্লাস একত্র করে নিচ্ছিলেন। শিক্ষক কামরুল ও মরিয়ম আক্তার ক্লাস না নিয়ে শিক্ষক মিলনায়তনে বসে অলস সময় অতিবাহিত করছেন। বিষয়টি  সংবাদকর্মীদের নজরে আসে। এ নিয়ে  কয়েকটি দৈনিক ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি প্রাথমিক শিক্ষা অফিসের নজরে আসলে ২০ জানুয়ারী ওই তিন শিক্ষককে কারণ দর্শানো নোটিশ প্রদান করেন।

তিন শিক্ষককে কারণ দর্শানোর বিষয়টি নিশ্চিত করে উপজেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা জানান, একটি শ্রেণি কক্ষে ছয়টি ক্লাস একত্র করে ক্লাস নেয়া এবং দুই শিক্ষক অলস সময় কাটানো এ নিয়ে কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি আমার নজরে এসেছে। এরই প্রেক্ষিতে ২০ জানুয়ারী তিন শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে এবং তিন কার্যদিবসে নোটিশের জবাব দেয়ার জন্য বলা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin