
নেত্রকোণা ৪ আসনের সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ১ম কারা মুক্তি দিবস উপলক্ষে শোকরানায় ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
শুক্তবার (১৬ জানুয়ারি) ২ ঘটিকায় মদন উপজেলা দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজনে দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি মোঃ নূরুল আলম তালুকদার। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহব্বায়ক এস এম দিদারুল ইসলাম রনি।এ সময় শোকরানা ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন,পৌর বিএনপি সভাপতি কামরুজ্জামান চন্দন,উপজেলা বিএনপি সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ,পৌর বিএনপি সাধারন সম্পাদক শেখ আব্দুল কাদির, উপজেলা বিএনপি যুগ্ন সাধারন সম্পাদক সাইফ আহম্মদ সেকুল, বিএনপি সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টোটন,যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল,সাধারন সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল, সাধারন সম্পাদক, শামীম হাসানসহ,অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।