
নেত্রকোনার মদন প্রেসক্লাবে লিঙ্গভিত্তিক সহিংসতা সংক্রান্ত গবেষণা ও কার্যক্রমের ফলাফল তুলে ধরতে বার্ষিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) দুপুরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনটি আয়োজন করে স্বাবলম্বী উন্নয়ন সমিতি (ঝটঝ)
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সমাজে নারী ও কিশোরীদের বিরুদ্ধে সহিংসতা এখনও একটি বড় সমস্যা। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজে সচেতনতা বৃদ্ধি এবং আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে এ ধরনের সহিংসতা কমানো সম্ভব। পাশাপাশি ভুক্তভোগীদের জন্য আইনি সহায়তা ও মানসিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
বক্তারা আরও বলেন, স্থানীয় নাগরিক সম্পৃক্ততা বাড়লে সহিংসতা প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আসবে। এ জন্য জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সংবাদ সম্মেলনে প্রেসক্লাব সভাপতি আল মাহবোব আলম,সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, স্বাবলম্বী উন্নয়ন সমিতি কো অর্ডিনেটর মাসুম ইবনে জয়নাল, উপজেলা ফ্যাসিলিটেটর চয়ন সরকার, সাংবাদিক মোশাররফ হোসেন বাবুল, সাকের খান,তোফাজ্জল হোসেন, মোঃ আংগুর রহমান ভূঁইয়া, আলী উসমান,জরিপ আহমেদ,আলী আজগর পনির, মোহন মিয়া, রবিউল আলম, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, ¯’ানীয় সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।