শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

মদনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর-২০২৫ মহান বিজয় দিবসে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মোঃ আংগুর রহমান ভূঁইয়া
  • আপডেটের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৪৩৭ বার পড়া হয়েছে

সোমবার ( ২৪ নভেম্বর) বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ অলীদুজ্জামান, সভায় আরোও উপস্থিত ছিলেন মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জান্নাত আফরোজ , ,উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান মিজান, একাডেমী সুপার বাইজার জুৎসনা আক্তার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ,উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর রিয়াজ উদ্দীন(ইদ্দিস মাস্টার), কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের আজাদ, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি,প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল সহ উপজেলার সকল দপ্তরের প্রধান, মুক্তিযোদ্ধা,  রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ প্রমূখ।

সভায় জানানো হয়, দিবস দুটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। এ উপলক্ষে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং রাতে আলোকসজ্জা করা হবে।

 

১৬ ডিসেম্বর সকাল ৮টায় মদন কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এরপর উপজেলা পরিষদ চত্বরে কুচকাওয়াজ, ডিসপ্লে,বিভিন্ন অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করা হয়েছে এবং এক দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin