শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

মদন পৌরসভার বাজেট ঘোষণা।

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৬০৯ বার পড়া হয়েছে

(বিশেষ প্রতিনিধি মোঃ আঙ্গুর রহমান ভূঁইয়া)

 

নেত্রকোণার মদন পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট অধিবেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

রোজ সোমবার (৩০ জুন) পৌর মিলনায়তনে মদন পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট পেশ করেন মদন পৌরসভার পৌর প্রশাসক ইউএনও মোঃ অলিদুজ্জামান।
২০২৫-২০২৬ অর্থ বছরে নতুন করে কর আরোপ ছাড়াই নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পে  ৪৪ কোটি ৯৮ লক্ষ ৪৮ হাজার   ৩ শত ৬৯ টাকার  রাজস্ব ও উন্নয়ন বাজেট ঘোষণা করেন। মদন পৌরসভার পৌর প্রশাসক ইউএনও মোঃ অলিদুজ্জামান। এতে ৪৩ কোটি ৮১লক্ষ ৬৭ হাজার টাকা ব্যয়, ১কোটি ১৬ লক্ষ ৮১ হাজার ৩ শত ৬৯  টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে।

এ বাজেটে রাস্তাঘাট, ড্রেন নির্মাণ, ব্রিজ, কালভার্ট, বিশুদ্ধ পানি ব্যবস্থা, নলকূপ স্থাপন, পাবলিক টয়লেট নির্মাণ ও সড়ক বাতি স্থাপনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেট ঘোষণা শেষে পৌর নাগরিকদের অংশগ্রহণে বাজেটের উপর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

বাজেট অধিবেশনে পৌর প্রশাসক ইউএনও মোঃ অলিদুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ,  একাডেমী সুপারভাইজার জোছনা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সায়েদা রোবায়েত, পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ জামিল হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন মদন উপজেলার বাংলাদেশ প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান,ও সাধারণ সম্পাদক আঙ্গুর রহমান, ভূঁইয়া সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং পৌর এলাকার বিভিন্ন নাগরিকবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin