মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড নেত্রকোনায় অবৈধ ভাবে মজুদকৃত  ৪ হাজার ৩ শত লিটার ডিজেল জব্দ  ফসল রক্ষা বাঁধ নিয়ে নেত্রকোনার কলমাকান্দায় দুই ইউনিয়নবাসীর সংঘর্ষঃ আহত অন্তত ২০ এনসিপি’র ময়মনসিংহ মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা

মদনে নির্বাচনের পোস্টার ছিঁড়া কে কেন্দ্র করে প্রার্থীসহ গুরুতর আহত ২।

মদন প্রতিনিধি (শফিউল আলম রানা)
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৬৬৬ বার পড়া হয়েছে
 নেত্রকোনা জেলার মদন উপজেলার ৭ নং নায়েকপুর ইউনিয়নের মোয়াটি গ্রামের ১/২/৩ নং ওয়ার্ডের সংরক্ষিত  মহিলা আসন  মেম্বার পদপ্রার্থী লাকি আক্তার(৩০) ও তার দেবর আব্দুল  ওহাব (৩২)কে  ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখমের  ঘটনা ঘটেছে।
গুরুতর আহত  মহিলা মেম্বার পদপ্রার্থী লাকি আক্তার ও তার দেবরকে স্বজনেরা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনাটি ঘটিয়েছে নায়েকপুর ইউনিয়নের মোয়াটি গ্রামের  সিদ্দিক মিয়া (৫০)ও তার ছেলে শাফায়েত মিয়া (২৫) ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মোয়াটি গ্রামে পূর্ব শত্রুতা  প্রতিহিংসার জেরে পঞ্চম ধাপের  স্থানীয় ইউপি নির্বাচনের  ১/২/৩/নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার পদপ্রার্থী লাকি আক্তারের নির্বাচনী পোস্টার  ছিঁড়া কে কেন্দ্র করে আজ  ২৪ ডিসেম্বর রোজ শুক্রবার  সকাল ৮ ঘটিকার সময় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
প্রার্থী লাকি আক্তারের স্বামী রাহুল মিয়া বলেন, শাফায়াত আমার স্ত্রীর নির্বাচনী প্রচারণার পোস্টার ছিঁড়ে ফেলায় আমার ছোট ভাই ওহাব শাফায়াতকে  নির্বাচনের পোস্টার ছিঁড়ার বিষয়ে  জিজ্ঞেস করলে তার ওপর ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে আঘাত করলে, আমার স্ত্রী এগিয়ে গেলে তাকেও ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
এ বিষয়ে জানতে চাইলে ,শাফায়াতের  মা নেহারা  বলেন, আমার মেয়ে মাহফুজা (৬) একটি পোস্টার ছিড়ে ফেললে  এর জন্য আমি গিয়ে ক্ষমা চাই মহিলা প্রার্থী লাকি আক্তার এর  কাছে ,এসময় প্রার্থীর দেবর ওয়াহাব আমাকে মাথায়  ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এরপরে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
মহিলা প্রার্থী কে  মেরে গুরুতর আহত  এ বিষয়ে জানতে চাইলে মদন উপজেলা নির্বাচন অফিসার মোঃ হামিদ ইকবাল তিনি বলেন , অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়ে  জানতে চাইলে, মদন থানা ওসি মোঃ ফেরদৌস আলম  এ প্রতিনিধিকে বলেন ,মামলা প্রক্রিয়াধীন । আসামি গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin