রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারি আটক মদনে পানিতে ডুবল ৪ হাজার হেক্টর বোরো ধান, বিপাকে নয় হাজার কৃষক নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর

মদনে দু’পক্ষকে শান্ত করে সরকারি হালট মুক্ত করলেন ইউএনও বুলবুল আহমেদ

(শফিউল আলম রানা) মদন প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৮১ বার পড়া হয়েছে
 ৩ নং মদন ইউনিয়নের মদন দক্ষিণ পাড়া গ্রামের  সরকারি হালটে যাতায়াতের রাস্তায় প্রভাবশালী মৃত  শামসুজ্জোহার  ছেলে   লিটনের( ৫০) বাধাঁর হাত থেকে যাতায়াতের  রাস্তা প্রতিবন্ধকতা দূর করে  সরকারী হালট মুক্ত করলেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ।
আজ ১৩ সেপ্টেম্বর সরজমিনে  গিয়ে  মদন  উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও মদন ভুমি অফিসের নায়েব দেলোয়ার হোসেন( সেন্টু ) ও সার্ভেয়ার মোঃ হাদিউল ইসলাম, দু’পক্ষের আমিন ছিলেন,   মোবারক হোসেন তুপস, ও  শ্রী মানিক  চন্দ্র সরকার,   মদন ইউনিয়নের ৫ ওয়ার্ডর  ইউপি সদস্য মোঃ আবুল কাশেম মানিক, মদন পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক  কাউন্সিলর শেখ বদরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলি উসমান, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে  নির্ধারণ করেন সরকারি হালট।
মৃত শামসুজ্জোহার ছেলে  লিটন( ৫০)  ও  মৃত কলিম উদ্দিনের  ছেলে রোকন( ৪০) তাদের  দুজনের বাড়ির পাশে দিয়ে সরকারি একটি   হালট  বয়ে গেছে   ,এই হালটের  বেশি  অংশ  দখল করে নেয় মৃত শামসুজ্জোহার ছেলে  লিটনও কিছু  অংশ দখল করে রোকন মিয়া,  সরকারি হালটে ছিল গাছের বাগান।
 উক্ত হালটের মাঝে   মৃত  শামসুজ্জোহার ছেলে   লিটনের গাছ লাগানো  থাকায় আশ পাশের প্রতিবেশী  ও  এলাকাবাসীর  যানবাহন নিয়ে   যাতায়াতের কষ্টের সিমা ছিল না, অভিযোগের ভিত্তিতে  জানতে পারেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ।  তিনি  সার্ভেয়ার   দিয়ে  নির্ধারণ করে দেন সরকারি হালট। মুক্ত হলো সরকারি হালট   সুবিধা পেলেন  এলাকাবাসী  দূর হলো রাস্তার কষ্ট।
এমতাবস্থা এলাকার  গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন,  একাধিকবার  মেপে যে  হালটটি নির্ধারণ করতে  পারিনি,  বহুবার সালিসে বসিয়ে সমাধান করতে পারিনি  , আজ নির্ধারণ করলেন আমাদের মদন থানার  ইউএনও মহোদয় স্যার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, অভিযোগে জানতে পারি সরকারি হালট দখল করে নিচ্ছিল। তাই  তদন্ত সাপেক্ষে আজ   সার্ভেয়ার  দিয়ে মেপে  এর সমাধান করেছি ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin