বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

নেত্রকোণার আটপাড়া উপজেলা প্রেসক্লাবের নব-নির্মিত ভবন উদ্বোধন

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৩৮ বার পড়া হয়েছে

নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলা প্রেসক্লাবের নব নির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।

আজ সকালে আটপাড়া উপজেলা প্রেসক্লাবের নব নির্মিত ভবন উদ্বোধন বাংলাদেশ আওয়ামী লীগ এর সাংস্কৃতিক সম্পাদক ও নেত্রকোনা- ০৩ আসনের সাংসদ অসীম কুমার উকিল।

এ সময় উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো: নূর খান মিঠু, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রানা আনজু, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, বর্তমান সাধারণ সম্পাদক মো: মোখলেছুর রহমান খান, আটপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা মো: সুজাদুল ইসলাম ফারাস, দপ্তর সম্পাদক মো: দিলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মো: আলতাবুর রহমান কাশেম, মো: আনোয়ার হোসেন, ইউ.পি চেয়ারম্যান মো: শাহজাহান কবীর, মো: রোকন উজ্জামান রোকন, মো: শাহজাহান, জেলা পরিষদ সদস্য মো: সুমন খান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো: আরিফুজ্জামান খান টিটু, আটপাড়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক রাজর্ষী দেবনাথ সুমন, মো: এনামুল হক, মো: আরজু মিয়া, শ্যামল চন্দ্র শ্যামসহ জেলা ও উপজেলা প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ প্রমূখ।
অনুষ্ঠানে সভাপত্বি করেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ এর সাংস্কৃতিক সম্পাদক ও নেত্রকোনা- ০৩ আসনের সাংসদ অসীম কুমার উকিল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ নির্মাণে স্বপ্ন পূরণে আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সহায়ক ভূমিকা হিসেবে পালন করবে এবং আটপাড়া উপজেলা প্রেসক্লাবকে ডিজিটাল প্রেসক্লাবে রূপান্তিত করার আশ্বাস প্রদান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin