
নেত্রকোনার আটপাড়ায় অসহায়, দুস্থ, যুব উন্নয়ন প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে আটপাড়া উপজেলা পরিষদে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মো. শাকিল আহমেদ, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান হীরা, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত বিশ্বাস, প্রমুখ। ২০ জনের মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।