বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

আটপাড়া হাসপাতালে সিজারিয়ানের ওটির উদ্বোধন

মো: জহিরুল ইসলাম খান হীরা, আটপাড়া
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৫৩৭ বার পড়া হয়েছে

নেত্রকোণার আটপাড়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি স্বাধীনতার পূর্বে ১৯৬৮ সালে স্থাপনের পর স্থানীয় এলাকাবাসীর মাঝে স্বাস্থ্য সেবা দিয়ে আসছে। গত ০২ মার্চ স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা পদে ডা: উত্তম কুমার পাল যোগদানের পর তিনি হাসপাতালের বিভিন্ন সেবার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে মাতৃ সেবার মান উন্নয়নের জন্য সিজারিয়ামের জন্য ওটির কার্যক্রম উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মো: সেলিম মিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ, স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: উত্তম কুমার পাল, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, প্রেসক্লাব সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা, সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, হাসপাতালের বিভিন্ন বিভাগের ডাক্তার ও সিনিয়র স্টাফ নার্স প্রমূখ। উদ্বোধনের দিন উপজেলার পাহাড়পুর গ্রামের মাসুমা আক্তার (২৭) ও লক্ষীপুর গ্রামের (৩৫) ইসনাহার এর সিজারের মাধ্যমে সন্তান প্রসব করা হয়। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ্য আছে। এ ধরণের উদ্যোগের ফলে অসহায় পরিবারের লোকজন স্বাস্থ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: উত্তম কুমার পাল বলেন, দীর্ঘদিন যাবৎ এই এলাকার মাতৃ সেবার (সিজারিয়ান) কার্যক্রম ছিল না। আমি যোগদানের পরে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের দিন মাতৃ সেবার উন্নয়নের জন্য ওটির উদ্বোধন করে ২টি সিজার সম্পন্ন করি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin