বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

কেন্দুয়ায় পৃথক স্থানে ২ জনের আত্মহত্যা

মাঈন উদ্দিন সরকার রয়েল
  • আপডেটের সময় : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৪৬৭ বার পড়া হয়েছে

নেত্রকোনার কেন্দুয়ায় শিলাবৃষ্টিতে ফসল নষ্ট হওয়ার হতাশায় ভূগে ১জন এবং অর্থনৈতিক সমস্যায় অপর একজন পৃথক স্থানে আত্মহত্যা করেছেন। এর মধ্যে ১ জনের মরদেহ উদ্ধার করে নেত্রকোনা মর্গে প্রেরণ করা হয়েছে।ঘটনা দুইটি ঘটেছে শনিবার (১৬এপ্রিল) সকালে এবং রাতে।

কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, রোয়াইলবাড়ি ইউনিয়নের কুতুবপুর গ্রামের মৃত মারফত আলীর ছেলে ইদ্রিছ মিয়া (৬০) হঠাৎ শিলাবৃষ্টিতে তার ক্ষেতের ফসল নষ্ট হওয়ায় হতাশা গ্রস্থ হয়ে পড়েন। শনিবার সকাল ৭টার দিকে সকলেো আগোচরে বাড়ির সামনের কাঁঠাল গাছে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয় এবং ইউডি মামলা করা হয়েছে।
অপর দিকে শনিবার রাতে উপজেলার দলপা ইউনিয়নের জল্লি গ্রামের মৃত হাসিম উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন (৬০) প্রতিবেশী নজরুল ইসলামের বাড়ির একটি বনজাম গাছে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরিবারের বরাত দিয়ে কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, অভাব-অনটনের জন্য কৃষিকর্মি গিয়াস উদ্দিন হতাশায় ভূগছিলেন।শনিবার রাত অনুমান ৯টার দিকে পাশের বাড়ির নজরুল ইসলামের একটি বনজাম গাছে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ ব্যাপারে তার ছেলে আব্দুর রব বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন।পুলিশ মরদেহ উদ্ধার করে নেত্রকোনা মর্গে প্রেরণ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin