রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারি আটক মদনে পানিতে ডুবল ৪ হাজার হেক্টর বোরো ধান, বিপাকে নয় হাজার কৃষক নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর

নেত্রকোণায় ভূমি ও গৃহহীন পরিবার দ্বিতীয় ধাপে ৯২৫টি ঘর পাচ্ছেন

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৫১৭ বার পড়া হয়েছে

নেত্রকোণা জেলার ১০ উপজেলায় দ্বিতীয় ধাপে জমি ও গৃহহীনদের মাঝে ৯২৫টি ঘর প্রদান করা হবে। আজ শনিবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান।

আগামীকাল রবিবার এই ঘর প্রদান কার্যক্রমের শুভ উদ্ভোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নেত্রকোণা জেলা প্রশাসক জানান, প্রথম ধানে নেত্রকোণা জেলার ১০ উপজেলায় ৯৬০টি ঘর ইতিমধ্যে উপকারভোগীদের মাঝে হস্থান্তর  করা হয়েছে। এখন আবার দ্বিতীয় ধাপে ৯২৫টি একক ঘরের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রতি ঘরের ব্যয় ধরা হয়েছে ১১ ল ৯০ হাজার টাকা। জেলা প্রশাসন সূত্রে জানা যায় জেলার সদরে ৬৪টি, আটপাড়ায় ৫০টি, দূর্গাপুরে ৪৫টি, মোহনগঞ্জ ১০৫টি, পূর্বধলায় ২০টি, মদনে ১০৫টি, কলমাকান্দায় ৫৫টি, কেন্দুয়া ৫৬টি, বারহাট্টায় ২৫টি এবং খালিয়াজুরীতে ৪০০টি ঘর গৃহহীনদের মাঝে প্রদান করা হবে। এদের মধ্যে হিজড়া স¤প্রদায়কে ২৪টি এবং প্রতিবন্ধীদের ৬৫টি ঘর প্রদান করে পূর্নবাসন করা হয়েছে।

উক্ত সংবাদ সম্মেলনে জেলা প্রাশাসক কাজী আব্দুর রহমানের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জিয়া আহম্মেদ সুমন, অতিরিক্ত জেলা প্রাশসক আব্দুল্লাহ আল মাহমুদ, পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খানসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin