বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

নেত্রকোনার আটপাড়ায় ধান কাটার হারভেস্টার মেশিনের নীচে চাপা পড়ে এগার বছরের শিশুর মৃত্যু

সিনিয়র রিপোর্টার এ.কে.এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ৪০৭ বার পড়া হয়েছে

ধান কাটার হারভেস্টার মেশিনের নীচে চাপা পড়ে মোঃ মোঃ তাসিন মিয়া নামক এগার বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের কমলাশ্রম গ্রামে।

আটপাড়া থানার এস আই মোঃ মাজহার জানান, কমলাশ্রম গ্রামের কৃষক শফিকুল ইসলাম তার জমির পাকা ধান কাটার জন্য জনৈক শামছুল কবীর রাহাতের হারভেস্টার মেশিন দিয়ে আজ শুক্রবার বিকালে ধান কাটছিল। বিকাল সাড়ে ৫টার দিকে একই গ্রামের সেকুল মিয়ার পুত্র মোঃ তাসিন মিয়া ধান কাটার মেশিন দেখতে গিয়ে হারভেস্টার মেশিনের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়।

এ ব্যাপারে আটপাড়া থানার অফিসার ইনচার্জ উজ্জল কান্তি সরকারের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। মৃতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে হারভেস্টার চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin