বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

নেত্রকোনার আটপাড়ায় আনন্দ মিছিল করার সময় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত একজনের মৃত্যু

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪
  • ৪২৭ বার পড়া হয়েছে

নেত্রকোনার আটপাড়ায় নির্বাচনী ফলাফল ঘোষনার পর স্বতন্ত্রী বিজয়ী প্রার্থীর পক্ষে আনন্দ মিছিল করার সময় দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত নুরুল আমীন (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকাল ৪টার দিকে মারা গেছে। নিহত নুরুল আমীন আটপাড়া উপজেলার দেওগাঁও গ্রামের কাজিম উদ্দিনের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ট্রাক প্রতীক নিয়ে বর্তমান সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিলের নৌকা প্রতিককে হারিয়ে বিজয়ী হন। ফলাফল ঘোষনার পর রাত সাড়ে ৯টার দিকে আটপাড়া উপজেলার দেওগাঁও গ্রামে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী পিন্টুর কর্মী সমর্থকরা আনন্দ মিছিল বের করে। এ সময় অসিম কুমার উকিলের কর্মী সমর্থকরা মিছিলে অতর্কিত হামলা চালায়। হামলায় পিন্টুর সমর্থক নুরুল আমীন গুরুতর আহত হয়। মুমুর্ষ অবস্থায় প্রথমে তাকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে দ্রæত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নুরুল আমিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সোমবার বিকাল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নুরুল আমিন মারা যায়।
এ ব্যাপারে আটপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমানের সাথে সোমবার সন্ধ্যায় যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin