শনিবার, ০২ মে ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন

নেত্রকোনার ভারতীয় সীমান্তে বিজিবি’র অভিযান ৫০ লক্ষ টাকা মূল্যের শাড়ী লেহেঙ্গা ও মেহেদী জব্দ

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৪৪৭ বার পড়া হয়েছে

বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) দুর্গাপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী আকুঞ্জুরা নামক এলাকায় অভিযান চালিয়ে ৫০ লক্ষ ৫৫ হাজার ৬ শত ৪ টাকা মূল্যের চোরাচালানকৃত বিপুল পরিমান ভারতীয় শাড়ী, লেহেঙ্গা ও মেহেদী জব্দ করেছে।

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া সোমবার সন্ধ্যা ৭টার দিকে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দুর্গাপুর উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের বারমারী বিওপি’র জোয়ানরা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া পিএসসি’র নেতৃত্বে ১২ সদস্যের একটি টহল দল ১১ এপ্রিল ভোর রাত সাড়ে ৪টার দিকে আকুঞ্জুরা নামক এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় চোরাচালানকৃত বিপুল পরিমান ভারতীয় মালামাল জব্দ করে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ৪৭ পিস বেনারশী শাড়ী, ৭৪০ পিস শারদাহ শাড়ী, ১৮৫ পিস ওভারটেক শাড়ী, ১৮০ পিস সিল্ক শাড়ী, ১০৫ পিন অনিকা শাড়ী, ৪১৯ পিস শাংগী রিলা শাড়ী, ২৮ পিস লেহেঙ্গা ও ২৫৯২ পিস কাবেরী মেহেদী। জব্দকৃত শাড়ী, লেহেঙ্গা ও মেহেদীর সিজার মূল্য ৫০ লক্ষ ৫৫ হাজার ৬ শত ৪ টাকা। জব্দকৃত এ সকল মালামাল বিকালে নেত্রকোনা কাস্টমস্ অফিসে জমা দেয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin