বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

যথাযোগ্য মর্যাদায় গৌরীপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত 

সুপক রন্জন উকিল, গৌরীপুর(ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৪২৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় সনাতন ধর্মাম্বলীদের প্রধান ধর্মীয় উৎসব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি যথাযথ  ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হয়েছে। ১৯ আগষ্ট শুক্রবার বাংলাদেশ পূজা উদযাপন কমিটি, গৌরীপুর উপজেলা শাখা ও শ্রীশ্রী গোবিন্দ জিউর মন্দির পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে গোবিন্দ জিউর মন্দির আঙ্গিনায় এ উপলক্ষে আলোচনা সভা এবং বর্ণাঢ্য শোভাযাত্রার  আয়োজন করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,  গৌরীপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন চন্দ্র সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল কর এর সঞ্চালনায়  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ, বিশেষ অতিথি  গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম নুরুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুবীর হোম চৌধুরী প্রমুখ।

আলোচনায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তারা আরও বলেন, দুষ্টের দমন ও শিষ্টের পালন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যেমন যুগে যুগে অবতার রুপে অবতীর্ণ হন। সেই রুপে আমরা বিশ্বাস করি এই পৃথিবীর সকল অসুরীয় শক্তির বিনাশ করে ভগবান শান্তি প্রতিষ্ঠা করবে।
পরে আলোচনা শেষে গৌরীপুরের বিভিন্ন মন্দির কমিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে  একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরিশেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘটে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin