রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার টেঙ্গুরিতে খোকনের ইফতার মাহফিল, প্রধান অতিথি এমপি ড. হিলালী স্কুলে অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগ শিক্ষা অফিস জানে না নির্ধারিত ফিস তদন্তের আশ্বাস ইউএনও’র

নেত্রকোণার কলমাকান্দায় ৫৪ লাখ টাকার কাপড় আটক

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৪৯২ বার পড়া হয়েছে

নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা আটক করেছে বিজিবি।

আজ শনিবার মধ্যরাতে সীমান্তবর্তী উপজেলার ফুলবাড়ি নামক স্থান থেকে এই মালামাল জব্দ করা হয়।

এ সময় ভারতীয় জর্জেট শাড়ি ১৫৫ পিস, জেন্টস্ টি শার্ট ৩০ পিস, থ্রি পিস ৪১ পিস, জর্জেট চুমকি দিয়ে কাজ করা ওড়না ৭৪ পিস, প্রিন্টের ওড়না ১০ পিস, এম্বোটারি করা থ্রি পিস ১৪৩ পিস, লেহেঙ্গা ১৫২ পিস, গিতিকা থ্রি পিস ৩ পিস, ভারতীয় ওয়ান পিস ৪ পিস, ওড়না (বড়) ১৬৩ পিস, সুতি কাপড় ১৩ পিস, পিয়ানি শাড়ি ৫০৬ পিস, শানজানা শাড়ি ৩২ পিস, সুতি শাড়ি ৬৯ পিস, হাতে কাজ করা শাড়ি ৫ পিস ও জামদানী শাড়ি ২৯ পিস জব্দ করে বিজিবি। যার আনুমানিক মূল্য ৫৪ লক্ষ ২ হাজার ৯ শত টাকা।

নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক এ এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল শুক্রবার মধ্যরাতে কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী লেংগুরা বিওপির সুবেদার মো: শাহজাহান মৃধার নেতৃত্বে ১৩ সদস্যের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল বিজিবি।

পরে সীমান্ত পিলার ১১৭২ থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ি এলাকা চোরাকারবারীদের ধাওয়া করলে মালামাল ফেলে পালিয়ে যায়।

এ সময় এই মালামাল জব্দ করে তবে কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বলেও জানায় বিজিবি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin