বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার কলমাকান্দায় বালতির পানিতে পড়ে প্রাণ গেল ১১মাস বয়সী শিশুর নেত্রকোনায় মুক্ত দিবস পালিত  নেত্রকোনায় ইমাম খতিব এবং উলামা মশায়েখগনের সাথে বিএনপি প্রার্থী ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  নেত্রকোনা প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপি প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  এবার অতীতের চেয়ে বেশি উন্নয়ন করব লুৎফুজ্জামান বাবর  নেত্রকোনা ৪ আসনে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী বাবর বেগম জিয়ার রোগমুক্তির মিলাদ ও দোয়া এবং গনসংযোগ করেন। নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নেত্রকোণায় জমি নিয়ে বিরোধে মারামারিতে রাহেলা আক্তার গুরুতর আহত, মেরে ফেলার চেষ্টা

সোহেল মিয়া
  • আপডেটের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৫৬৫ বার পড়া হয়েছে

নেত্রকোণা জেলার বারহাট্রা উপজেলার বাউসি ইউনিয়নের দেওপুর গ্রামের রাহেলা আক্তার (৩০) নামের এক মহিলাকে পিটিয়ে গুরুতর আহত করেছে।

এ ঘটনাটি বৃহস্পতিবার সকাল ১০ টায় মুকুল মিয়ার বাড়ির উঠানে মুকুল মিয়ার স্ত্রী রাহেলা আক্তারকে বকুল মিয়ার স্ত্রী ও মেয়েসহ তিন চার জন মিলে টেনে নিয়ে শরীরের বিভিন্ন জায়গায় কামরিয়ে রাহেলা আক্তারকে গুরুতর আহত করেছে। পরে এলাকার লোকজন ভাড়া মোটর সাইকেল দিয়ে নেত্রকোণা হাসপাতালে পাঠায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বকুল মিয়া ও মুকুল মিয়া তারা আপন দুই ভাই। এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ রিরোধ চলে আসছিল। এরই জের ধরে রাহেলা আক্তার ও কমলা আক্তারের প্রায় সময় দুই জনের কথার কাটাকাটি হয়।
তারপর হঠাৎ করে বকুল মিয়ার স্ত্রী তার মেয়ে সোনিয়াকে নিয়ে গিয়ে রাহেলা আক্তারকে বেগতিকভাবে কিল ঘুষি ও শরীরের বিভিন্ন জায়গায় কামরিয়ে রাহেলার শরীর ক্ষত বিক্ষত করে ফেলে।
পরে এলাকার লোকজনের সহযোগিতায়
নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে রাহেলা নেত্রকোণা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

ভুক্তভোগী রাহেলা আক্তার বলেন, আমাকে গলাটিপে মেরে ফেলার চেষ্টা করেছিল আমি অনেক কষ্ট করে বেঁচে রয়েছি। আমার শরীরের হাতে ও গলায় কামড়িয়েছে। আমি এখন বিষণ অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছি।

স্থানীয় ইউপি মেম্বার আব্দুল আইয়ালের সাথে কথা বললে তিনি বলেন, আমি মিমাংসার জন্য চেষ্টা করেছি। কিন্তু তারা মিমাংসায় আসেনি।

এ বিষয়ে বারহাট্রা থানার অফিসার ইনচার্জের সাথে কথা বললে তিনি বলেন, আমি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin