বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

নেত্রকোনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা, আটক এক

মনির হোসেন
  • আপডেটের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৫৫৪ বার পড়া হয়েছে

নেত্রকোনার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের ফকিরা বাজার এলাকায় অবৈধ বালু খেকোদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৯ আগস্ট) সকাল ৭টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খবিরুল আহসান।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফকিরা বাজার–বারই তাতীয়র নদী থেকে গভীর রাতে বলগেট ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল একটি প্রভাবশালী চক্র। এর ফলে কোটি টাকা ব্যয়ে নির্মিত নদীরক্ষা বাঁধ প্রকল্প হুমকির মুখে পড়েছে। পাশাপাশি বারই তাতীয়রসহ আশপাশের কয়েকটি গ্রাম নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে।

অভিযোগ রয়েছে, ড্রেজার মালিকরা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে এ অবৈধ বালু ব্যবসা চালিয়ে আসছে। গত জুলাই মাসে বারই তাতীয়র গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাদীস গ্রামবাসীর স্বাক্ষরসহ সেনাবাহিনী ক্যাম্প ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী, ডিএসবি ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে রায়পুর ইউনিয়নের ফকিরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বলগেট নৌকা থেকে বালু খালাস করতে থাকা শ্রমিকদের হাতেনাতে আটক করা হয়। তবে কয়েকজন শ্রমিক পালিয়ে যায়। পরে মানিক মিয়া নামে একজনকে আটক করা হয়।

নৌকার প্রকৃত মালিকানা জানতে চাইলে তিনি তা প্রকাশ করেননি। পরবর্তীতে ইউএনও খবিরুল আহসান নৌকাটি জব্দ করেন এবং আটক মানিক মিয়াসহ ফকিরা বাজার পুলিশ ফাঁড়ির এসআই আনিসুর রহমানের কাছে হস্তান্তর করেন। ঘটনাস্থলেই এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin