সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

বারহাট্টায় পূর্ব শত্রুতার জেরে ধানের চারার উপর দিয়ে  ট্রাক্টর নেওয়ার  অভিযোগ 

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৫৩৭ বার পড়া হয়েছে

(ইমন রহমান)

 

 

নেত্রকোনার বারহাট্টায় কথিত বৈষম্য বিরোধী আন্দোলনের এক সমন্বয়কের বিরুদ্ধে ধানের চারার উপর দিয়ে ট্রাক্টর নেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার  দুপুরে উপজেলার সাহতা ইউনিয়নের সফর বাংলা গ্রামের আক্কেল আলীর জমিতে এই ঘটনা ঘটে।অভিযুক্ত সমন্বয়ক রুবাইয়ের পিতা সহতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরশাদ মিয়ার বিরুদ্ধে জোরপূর্বক সরকারি জমি দখলেরও অভিযোগ রয়েছে। যা ইতিমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক তদন্ত সম্পন্ন হয়েছে।

ভুক্তভোগী আক্কেল আলী জানান, সাবেক ছাত্রলীগ ক্যাডার রুবাই ইচ্ছা করে আমার ধান লাগানো জমির উপর দিয়ে ট্রাক্টর নিয়েছে। আশেপাশের সব জমি আমার।ওইদিকেও খালি জমি ছিল।তবু তারা আমার এই লাগানো জমির উপরদিয়েই ট্রাক্টর নিয়েছে।আমার ক্ষতি করবে বলেই এমনটা করেছে।আগে ছাত্রলীগ করলেও এখন আমাকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক বলে হুমকি দেয় এই রুবাই।আমি সাধারণ মানুষ আমি এই রুবাইয়ের বিচার চাই।

অভিযুক্ত বৈষম্য বিরোধী আন্দোলন কথিত সমন্বয়ক  রুবাইয়ের সাথে যোগাযোগ করা হলে সে জানায় জরুরি প্রয়োজনে এই দিক দিয়ে আমরা ট্রাক্টর নিয়েছি।আর যিনি অভিযোগ করছেন উনি আমার দাদা হন।খালি জমি থাকতে লাগানো জমির উপর দিয়ে কেন ট্রাক্টর নিলেন এমন প্রশ্নে তিনি জানান আমরা ধানের চারা তুলে তারপর ট্রাক্টর নিয়েছি।তবে ট্রাক্টর নেওয়ার সময় কি ভুক্তভোগীর কাছ থেকে অনুমতি নিয়েছিলেন কি এমন প্রশ্নে তিনি জানান অনুমতি নেওয়া হয়নি।তবে আমরা নিজেরা পরবর্তীতে চারাগুলো লাগিয়ে দিব।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসান জানান আমার কাছে এখনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin