বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

বিশ্ববিদ্যালয়  ছাত্রের  ফাসিঁতে ঝুলে আত্মহত্যা। লিখে গেছে চিরকুট

সুপক রন্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৬৭ বার পড়া হয়েছে
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) রাত ১০ টার দিকে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের কালীপুর মধ্যম এলাকায় চিরকুট লিখে রাজধানীর ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের (এলএলবি) ছাত্র জুবায়ের ইবনে নুর প্রজ্ঞা (২৪) নিজ ঘরে পড়ার রুমে আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।  গৌরীপুর থানার পুলিশ ওইদিন রাতে ঘটনাস্থল থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করেছে।
নিহত যুবক গৌরীপুর উপজেলার মাওহা ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ কালন মাস্টারের বড় ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে জুবায়ের ইবনে নুর প্রজ্ঞা নিজ ঘরে পড়ার রুমে দরজা বন্ধ করে আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। মৃত্যুর পূর্বে ওই যুবক একটি চিরকুট লিখে গেছেন। সেই চিরকুটটি পুলিশ উদ্ধার করেছে।
গৌরীপুর থানার এস আই নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত চিরকুটে নিহত যুবক তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করে যাননি।
এদিকে জুবায়ের ইবনে নুর প্রজ্ঞার এমন মৃত্যু মেনে নিতে পারছেনা তার পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষক, সহপাটি ও স্থানীয় লোকজন। প্রজ্ঞার মৃত্যুতে গৌরীপুরে সর্বত্র নেমে এসেছে শোকের ছায়া। তার পরিবারের সদস্যদের মাঝে চলছে শোকের মাতম। এলাকায় বিরাজ করছে নিস্তব্ধতা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin