রবিবার, ১০ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ

ভোটের মাধ্যমে ধর্ম ব্যবসায়ীদেরকে এ দেশ থেকে বিতারিত করতে হবে ——ব্যারিষ্টার কায়সার কামাল 

এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৪০ বার পড়া হয়েছে
নেত্রকোনা -১ (দূর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিাস্টার কায়সার কামাল বলেন, একটি দল ধর্মের নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে। তারা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বিকাশ নাম্বার নিচ্ছে ও সহজ সরল মানুষকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে জান্নাতের কথা বলে প্রতারণা করছে। এদের ব্যাপারে আপনাদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারী ভোটের মাধ্যমে ধর্ম ব্যবসায়ীদেরকে এ দেশ থেকে বিতারিত করতে হবে। তিনি আরো বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সকল ধর্মের মানুষ আত্মদান করেছে। আমরা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ও মুসলমানদের নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি আজ সোমবার বিকালে সুসং দূর্গাপুর সরকারী কলেজ মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।
দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ জহিরুল আলম ভূইয়ার সভাপতিত্বে পূর্বধলা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহীদ খানের সঞ্চালনায় নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে
ইসলাম দুর্গাপুর শাখার সভাপতি মুফতি মোস্তাফিজুর রহমান নোমানী, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবু চাঁন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমএ জিন্নাহ, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, পৌর বিএনপির সাধারন সম্পাদক হারেজ গনি প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin