রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

খালিয়াজুরীতে শিশু নির্যাতন মামলায় আসামি গ্রেপ্তার

মোঃ শামছুল হক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১৯ বার পড়া হয়েছে

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের নূরপুর বোয়ালী (মাঝেরপাড়া) গ্রামে শিশু নির্যাতন মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম বাহারুল ইসলাম ওরফে বাবুল শেখ (৫৬)। তিনি ওই গ্রামের মৃত আব্দুল ওয়াহেদ শেখ ও মোসাম্মৎ জরিনা শেখের সন্তান।

‎পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) সকালে গোপন সংবাদের ভিত্তিতে খালিয়াজুরী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বাবুল শেখকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় মামলা নং–০১, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ধারা ১০ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

‎খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, শিশু নির্যাতন মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

‎স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বাবুল শেখ দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি নেমে এসেছে। তবে শিশুটির পরিবার এখনও আতঙ্কের মধ্যে রয়েছে এবং তারা ন্যায়বিচার প্রত্যাশা করছেন।

‎এদিকে, শিশু নির্যাতনের মতো সংবেদনশীল ঘটনার প্রতি পুলিশের কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। তারা মনে করছেন, এ ধরনের আইনগত ব্যবস্থা ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin