রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

খালিয়াজুরী হাওরে বিলীন হচ্ছে দেশীয় মাছ ও জলজ উদ্ভিদ

মোঃ শামছুল হক
  • আপডেটের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩১ বার পড়া হয়েছে

নেত্রকোনার খালিয়াজুরীর বিশাল হাওরাঞ্চলে একসময় প্রচুর দেশীয় মাছ ও জলজ উদ্ভিদের সমাহার থাকলেও বর্তমানে সেগুলো প্রায় বিলীন হয়ে গেছে। হাওরের ২৮টি বিস্তৃত জলাভূমি এবং প্রায় ২৩ হাজার ৭৮১ হেক্টর আয়তনের মধ্যে এখন আর আগের মতো পাবদা, গুতুম, কই, রানী, ভেদা, গাগট, বোয়াল, ভাইলারা, টেংরা, লাটি মাছসহ বহু প্রজাতির দেশীয় মাছ পাওয়া যাচ্ছে না।

শুধু মাছই নয়, পানির ভেতর জন্মানো নানা প্রজাতির জলজ উদ্ভিদ যেমন—পাটখড়ি, শেওলা, কুইশাখ, কেউরালী ইত্যাদিও এখন আর দেখা যায় না। এ কারণে মাছের প্রজনন ব্যাহত হচ্ছে এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।

স্থানীয় কৃষক ও জেলেদের অভিযোগ, ধানের জমিতে অতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের কারণে হাওরের পানি দূষিত হয়ে পড়ছে। ফলে মাছের ডিম ও পোনা ধ্বংস হয়ে যাচ্ছে, জলজ উদ্ভিদও টিকে থাকতে পারছে না। জেলেরা জানান, আগে মৌসুমে জাল ফেললে প্রচুর মাছ ও শেওলা ধরা পড়ত, কিন্তু এখন জালে কিছুই আসে না। এতে তারা জীবিকা সংকটে পড়েছেন।

এ বিষয়ে পরিবেশবিদরা সতর্ক করে বলেছেন, দ্রুত ব্যবস্থা না নিলে খালিয়াজুরীর হাওরাঞ্চলের জীববৈচিত্র্য পুরোপুরি বিলীন হয়ে যাবে। তারা কৃষিতে জৈব সার ও বিকল্প পদ্ধতির ব্যবহার বাড়ানো, রাসায়নিক কীটনাশকের মাত্রা নিয়ন্ত্রণ, হারিয়ে যাওয়া দেশীয় মাছের পোনা ও উদ্ভিদ পুনরুদ্ধার, এবং স্থানীয় জনগণকে সচেতন করার ওপর জোর দিয়েছেন।

খালিয়াজুরীর ২৮টি হাওর একসময় এ অঞ্চলের মানুষের জীবিকার প্রধান ভরসা ছিল। কিন্তু এখন দেশীয় মাছ ও জলজ উদ্ভিদ বিলীন হয়ে যাওয়ায় হাওরবাসী চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin