রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

পুলিশের জালে এক যুবনেতা ও এক যুবলীগ নেতা গ্রেফতার।

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮১ বার পড়া হয়েছে

নেত্রকোনার খালিয়াজুরী সদর ইউনিয়নের আমানীপুর (চাঁনপুর)গ্রামে পুলিশের অভিযানে মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন—স্থানীয় বিএনপির নেতা ফুল মিয়ার ছেলে হাবিব প্রিন্স এবং যুবলীগ নেতা ছাবিল মিয়ার ছেলে কোলন মিয়া।

পুলিশ জানায়, আজ ১৭/০৯/২৫ ইং রাত সাড়ে নয়টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রায় আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা রাজনৈতিক পরিচয় ভাঙিয়ে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। তাদের এ কর্মকাণ্ডে অসংখ্য যুবক মাদকে আসক্ত হয়ে পড়েছে এবং রাজনৈতিক দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
আটককৃত হাবিব প্রিন্সের বাবা ফুল মিয়া বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এলাকাবাসীর অভিযোগ, বারবার নিষেধ করার পরও হাবিব প্রিন্স ,এ ব্যবসা বন্ধ করেনি। প্রথমে ছাত্রলীগের কিছু নেতাকে সঙ্গে নিয়ে এ ব্যবসা শুরু করলেও পরে তা আরও বিস্তার লাভ করে।

পুলিশের হাতে ধরা পড়ার ঘটনাটি এলাকায় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছে সচেতন মহল। এলাকাবাসী প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতে মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin