শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

আটপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

মো: জহিরুল ইসলাম খান হীরা, আটপাড়া
  • আপডেটের সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৩৮৯ বার পড়া হয়েছে

নানা আয়োজনে নেত্রকোণার আটপাড়ায় বঙ্গবন্ধু’র ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন উপজেলা পরিষদের চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে।

পরে উপজেলা প্রশাসন আয়োজনে শিশু সমাবেশ ও আনন্দ র্যালী বের হয়, র্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে কেক কাটা, আলোচনা সভা, ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়৷

এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান , অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার , উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা, এবং বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin