শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

নেত্রকোণার বারহাট্টায় ডিএনসি’র অভিযানঃ গাঁজাসহ এক মাদক কারবারি আটক

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৫০৭ বার পড়া হয়েছে

নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বারহাট্টার নৈহাটি এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ আইন উদ্দিন (৬২) নামক এক মাদক কারবারিকে আটক করেছে।

নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক জানান, বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি গ্রামের মৃত কালা মিয়ার ছেলে আইন উদ্দিন দীর্ঘদিন যাবৎ আইন শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মাদক ব্যাবসা পরিচালনা করে আসছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে,  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর ইনচার্জ মোঃ আল আমিনের নেতৃত্বে একটি আভিযানিক টিম গত সোমবার রাতে মাদক কারবারি আইন উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ তাকে আটক করে।
তিনি আরও জানান, মাদক কারবারি আইন উদ্দিনের বিরুদ্ধে ইতিপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
আটককৃত আইন উদ্দিনের বিরুদ্ধে উপ – পরিদর্শক (এস আই) মোঃ খসরু আল মামুন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বারহাট্টা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
পরে আজ মঙ্গলবার দুপুরে আইন উদ্দিনকে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin