বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

নেত্রকোণায় খিলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে অর্তকিত হামলার শিকার ২ সহকারী শিক্ষক

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৪৪০ বার পড়া হয়েছে

 

 

নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের খিলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে অর্তকিত হামলার শিকার হয়েছেন খিলা উচ্চ বিদ্যালয়ের ২ সহকারী শিক্ষক শাকিল আহম্মেদ ও ইমন চন্দ্র দাস।

আজ সকালে নেত্রকোণা থেকে আটপাড়ার খিলা উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হলে আমগাইল বাজার নামক স্থানে পৌঁছলে আটপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তানভীরসহ তার সহযোগীরা ২ শিক্ষকের উপর অর্তকিত হামলা করে। এ সময় তারা হামলার ভয়ে ২ শিক্ষক নীরব হয়ে যান। পরে হামলাকারীরা শিক্ষকদের বেদরক মারধর করে। এতে সহকারী শিক্ষক শাকিল আহম্মেদের একটি পা ভেঙে যায় ও ইমন চন্দ্র দাস গুরুতর আহত হয়। তারপর শিক্ষকদের আমগাইল নামক স্থান থেকে তানভীরের মোটরসাইকেল ও রাজনের মোটরসাইকেলে করে জুর পূর্বক ভরতুশি নামক নির্জন স্থানে ভয়ভীতি দেখিয়ে ২ ঘন্টা আটকিয়ে রাখে। পরে এ ঘটনা এলাকায় জানাজানি হলে হামলাকারীরা তাদেরকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

 

পরে স্থানীয়রা তাদেরকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন।

উল্লেখ্য যে গত ০১/০৪/২০২৪ ইং তারিখে রোজ রবিবার খিলা উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির অভিবাভক সদস্য নিবার্চন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনকে কেন্দ্র করে সাবেক সভাপতির পক্ষে নির্বাচিত সদস্য বেশী থাকায় তানভীর পরাজিত হবে। এ বিষয়টি জানার পর তানভীর,সুহেল,রাজনসহ ১৫-২০ জন তাদের উপর হামলা ও আটক করে রাখে।

 

এ বিষয়ে আটপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান জানান বিষয়টি আমি শেনেছি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin