বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

আটপাড়ায় রাস্তা ও গেইট খোলার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

মো: জহিরুল ইসলাম খান
  • আপডেটের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৪০৫ বার পড়া হয়েছে

গতকাল (রবিবার) ২২ অক্টোবর নেত্রকোণার আটপাড়ায় উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, আটপাড়া উপজেলার প্রেসক্লাব সংলগ্ন রাস্তা ও হাসপাতাল ২নং গেইট এর রাস্থাটি বন্ধ করে দেওয়ায় ৫০ হাজার মানুষের যাতায়াতের ভোগান্তির শিকার হয়েছে বিধায় খোলার দাবীতে মানববন্ধন করা হয়েছে।

আটপাড়া উপজেলাটি ৭টি ইউনিয়ন নিয়ে অবস্থিত। এর মধ্যে শুনই, লুনেশ^র, বানিয়াজান ও স্বরমুশিয়া ইউনিয়নের কল জনগণ ভোগান্তির শিকার হচ্ছেন। বর্তমান পরিস্থিতিতে রাস্তা ও গেইট বন্ধ রাখায় প্রায় ৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই সব অঞ্চলের মুমূর্ষ রোগীদের সেবা গ্রহণ করতে হয়।

আটপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে মানববন্ধন পরিচালনা করেন মো: তানভীর হাসান খান কামাল। এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো: নূরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মো: হুমায়ুন কবীর লিটন, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মো: খলিলুর রহমান খান কানন, উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মো: হায়দার জাহান সাগর, উপজেলা যুবলীগের সভাপতি মো: নিজাম ইয়ার খান, উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক মো: নূরে আলম, জেলা তাঁতী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: আল্লাদ বিশ^াস, শুনই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো: বাচ্চু মিয়া, সাবেক ছাত্রনেতা মো: রাশেদুল হাবিব ভূইয়া ইকবাল, সাবেক ছাত্রদল নেতা আলী হায়দার কাঞ্চন, শুনই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: রকিব হোসেন সাঞ্জুসহ এলাকার বিভিন্ন পর্যায়ের লোকজন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin